পিতার খেদমত সৌভাগ্যবান ছেলে চমৎকার একটি ঘঠনা।। ইসলামিক গল্প।।

পিতার খেদমত সৌভাগ্যবান ছেলে

আল্লামা আব্দুর রহমান ছফুুরী তিনি তার কিতাবে লিখেন যে, এক ব্যক্তির তিন ছেলে ছিল। বেকার পিতা কঠিন রোগে আক্রান্ত হয়ে যান। তাঁর অসুস্ততার অবস্তা  দেখে বড় ছেলে তার ছোট দু ' ভাইকে ডেকে বলল যে, যদি তোমরা পিতার খেদমত আমার উপর ছেড়ে দাও তাহলে আমি মীরাছ হতে কোন কিছু নেবনা। বরং পিতার সব সম্পদ তোমরা দু 'জনে ভাগ করে নিয়ে নিবে। ছোট দু 'ভাই তার কথায় সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে আপনি খেদমত করতে থাকেন।

 আমরা কখনো খেদমত করবনা। আর আমরা পৈত্রিক সম্পদ হতে তোমাকে দিবনা। বড় ছেলে জান-মাল দিয়ে পিতার খেদমত করতে লগল এবং তিনি এরুপ খেদমত করতে করতে তার পিতা ইন্তেকাল করেন। রাত্রে তিনি স্বপ্ন 
দেখতে পেলেন কোন এক ব্যক্তি এসে বলতে লাগল যে, অমুক জায়গায় এক দিনার আছে সকালে গিয়ে নিয়ে আসবে। সে বলল, সেই দিনারে কি বরকত আছে? উত্তর এলো তাতে বরকত পাবেনা। সে বলল, আমি অদৌ তা আনবনা।

 দ্বিতীয় রাত্রে আবার স্বপ্ন দেখতে পেলেন যে, এক ব্যক্তি এসে তাকে বলছে অমুক স্তানে যাও এবং সেখানে দশ দিনার রাখা আছে তুমি গিয়ে তা নিয়ে আস। তাঁর গপূর্বের প্রশ্ন যে, তাতে কি বরকত আছে? উত্তর এলো বরকত নেই। তাহলে তা নিয়ে আমি কি করব? তা আমার কি কাজে আসবে? (যেহেতু তাতে বরকত নেই তাই তিনি দশ দিনার নিলেননা।)

তৃতীয় রাত্রে আবারো তিনি স্বপ্ন যোগে দেখতে পেলেন এক ব্যক্তি তাকে সম্বোধন করে বলছে যে অমুক স্তানে এক দিনার আছে তা তুমি নিয়ে এস। একই প্রশ্ন তাতে কি বরকত আছে? উত্তর এলো নিঃসন্দেহে তাতে বরকত আছে। প্রত্যুষে উঠে তিনি ঐ স্তানে গেলেন এবং এক দিনার কুড়িয়ে নিয়ে এলেন এবং ঐ এক দিনার দিয়ে তিনি একটি মাছ ক্রয় করলেন। আল্লাহর শান! যখন তিনি ঐ মাছটিকে কাটলেন তাতে তিনি অনেক মূল্যবান সম্পদ মুক্তা পেলেন যা ঐ যুগের বাদশাহ সত্তুর হাজার দিনার দিয়ে ক্রয় করে নিলেন।

চতুর্থ রত্রে যখন তিনি আবার শয়ন করলেন, এক আহ্বানকারী এসে তাকে বলতে লাগল এসব যা কিছু তুমি পেয়েছ তা তোমার পিতার খেদমতের বদৌলতে পেয়েছ।

সুতরাং এ ঘঠনায় স্পষ্ট ঝোবা যাই যে ব্যক্তি তার পিতা-মাতাকে খেদমত করবে আল্লাহ তার সম্বল হবে। 
আল্লাহ তা' য়ালা তার খাছ রহমত ও তার পিয়ারা হাবীবের খাতিরে আমাদের সকল মুসলমানদেরকে পিতা-মাতার খেদমত করার তৌফিক দান করুন।
আমীন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Ads